প্রধান সূচি

Monday, March 23rd, 2020

 

মঠবাড়িয়ার ১০ পারবারের বাড়ীভাড়া মওকুফ করেছেন এক বাড়ীওয়ালা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক বাড়ীওয়ালা তার ভাড়াটিয়াদের মার্চ মাসের বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি ফেসবুকে ষ্টাটাসও দিয়েছেন। বাড়ীওয়ালার নাম হেমায়েত উদ্দিন। তিনি মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি । ফেসবুক ষ্টাটাসে তিনি লেখেন- পৌরসভার ৩নং ওয়ার্ডে নবীনগর এলাকায় আমার ইহান ভিলা নামে একটি কলোনী আছে। যেখানে দীর্ঘদিন যে সমস্ত ভাইয়েরা আমার ভাড়াটিয়া হিসেবে বাড়ী ভাড়া দিয়ে আসছেন বর্তমানে দেশের এই করোনা মহামারির কারণে এবং আপনাদের কথা চিন্তা করে মার্চ-২০২০ মাসের বাড়ী ভাড়া মওকুফ করে দিলাম। হেমায়েত উদ্দিনের ভাই মোস্তাফিজ বাদল জানান, তার ভাইবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বাজার বন্ধ ॥ ৫১ জন হোম কোয়ারেন্টাইনে

পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে দোকানপাটসহ সপ্তাহের শনিবার ও মঙ্গলবারের দু’দিনের বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন, বাজারের ব্যবসায়ীসহ সচেতন জনসাধারণ। রবিবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যেগে মাইকিং করে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত উপজেলার কাঁচা বাজার, মুদি দোকান, ঔষধের দোকান বাদে অন্য সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। এ লক্ষে সোমবার সকালে সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কার্যকরের জন্য নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভান্ডারিয়া বন্দরের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সতর্কতার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বন্দর ব্যবসায়ী নেতা মো.বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় করোনা ঠেকাতে চায়ের দোকান ॥ হোটেল রেস্তোরায় আড্ডা বন্ধ

করোনা ভাইরাস ঠেকাতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরসহ ১১টি ইউনিয়নের হাটবাজারের হোটেল-রেস্তোরায় আড্ডা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস। রবিবার রাতে উপজেলাজুড়ে অভিযানে সকল দোকান থেকে টেলিভিশন ও বসার চেয়ার টেবিল, অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। পরে হ্যান্ড মাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস হাটবাজারে গণজমায়েতরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালান। এতে করে উপজেলা সদরসহ গ্রামের হাট বাজারেগুলোতে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, গণজমায়েতরোধে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরণের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial