প্রধান সূচি

মঠবাড়িয়ায় করোনা ঠেকাতে চায়ের দোকান ॥ হোটেল রেস্তোরায় আড্ডা বন্ধ

করোনা ভাইরাস ঠেকাতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরসহ ১১টি ইউনিয়নের হাটবাজারের হোটেল-রেস্তোরায় আড্ডা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস।

রবিবার রাতে উপজেলাজুড়ে অভিযানে সকল দোকান থেকে টেলিভিশন ও বসার চেয়ার টেবিল, অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পরে হ্যান্ড মাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস হাটবাজারে গণজমায়েতরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালান। এতে করে উপজেলা সদরসহ গ্রামের হাট বাজারেগুলোতে সাধারণ মানুষের চলাচল কমে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, গণজমায়েতরোধে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরণের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial