করোনাভাইরাস : পিরোজপুরে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ
পিরোজপুর জেলা শহরের বিভিন্ন মার্কেট ও দোকানপাট সোমবার সন্ধ্যা ৭টার পর হয়ে গেছে। করোনাভাইরাস সংক্রমণরোধে মুদি দোকান, কাঁচা বাজার, ঔষুধের দোকান, খাবার হোটেল বাদে পিরোজপুর জেলার অন্য সকল প্রকার দোকাটপাট ও মার্কেট বন্ধের ঘোষণা দেয়া হয়।
সোমবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের সভাকক্ষে ব্যবসায়ীদের সাথে এক সভায় এ ঘোষণা দেয়া হয়। দোকাটপাট বন্ধ এবং জরুরী প্রয়োজন ব্যতিরেকে বাইরে থাকার বিষয়ে এদিন বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রতিদিন জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইর্কিং করা হচ্ছে।
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় পিরোজপুরে এ পর্যন্ত ৩০৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে তিন জনকে সরকারীভাবে আইসোলেশনে রাখা হয়েছে।
Please follow and like us:
« কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি ? (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ গ্রেফতার-১ »
