পিরোজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং গণসচেতনতা বৃদ্ধিতে পিরোজপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে পিরোজপুর আনসার ও ভিডিপি। গত কয়েকদিন ধরে পিরোজপুর জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবির উদ্দিন জানান, করোনাভাইরাস থেকে মানুষ যাতে আতঙ্কগ্রস্থ না হয় সেজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষকে মাস্ক সরবরাহ করা হচ্ছে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে মাস্ক ও লিফলেট বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাট যৌনপল্লীর কার্যক্রম বন্ধ ॥ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ »
