ইন্দুরকানীতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে হাত ধোয়া উপকরণ স্থাপন
জেলার ইন্দুরকানী উপজেলায় করোনাভাইরাস প্রতিকারে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে হাত ধোয়া উপকরণ স্থাপন করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের গেটে হাত ধোয়া উপকরণ স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, মাওলানা গিয়াস উদ্দিস সেলিম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, এইচ.এম. ফারুক হোসাইন, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল প্রমুখ।
স্থানীয় বেসরকারী সংস্থা রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সহায়তায় উপজেলার ১০টি প্রতিষ্ঠানে হাত ধোয়া উপকরণ স্থাপন করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ার ১০ পারবারের বাড়ীভাড়া মওকুফ করেছেন এক বাড়ীওয়ালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে মাস্ক ও লিফলেট বিতরণ »
