পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু বুক কর্নার উদ্বোধন
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু বুক কর্নার এবং মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয় ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু গ্যালারী, বঙ্গবন্ধু বুক কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবি।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে সালমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন জাহানসহ প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গ্যালারী এবং মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গৌরবময় জীবনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি বাঁধাই করে রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু বুক কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বই সংরক্ষণ করা হয়েছে।
