প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

‘‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং পিরোজপুর জেলায় কর্মরত এনজিও সমূহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রাশিদা আকরাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ডাক দিয়ে যাই’র সিনিয়র সমন্বয়কারী উজ্জল দত্ত।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিআইবি’র প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial