Sunday, March 8th, 2020
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু বুক কর্নার উদ্বোধন
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু বুক কর্নার এবং মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু গ্যালারী, বঙ্গবন্ধু বুক কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবি। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে সালমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন জাহানসহ প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু গ্যালারী এবং মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গৌরবময় জীবনী, বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
‘‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং পিরোজপুর জেলায় কর্মরত এনজিও সমূহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, জেলা মহিলাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মুক্তিযোদ্ধা খোকনের স্মরণসভা
বাগেরহাটের চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আনছার আলী খোকনের দোয়া অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা আনছার আলী খোকনের বাল্যবন্ধু ও শুভাকাঙ্খিদের উদ্যোগে চিতলমারী সবুজ সংঘ ক্লাব মিলনায়তেন এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা আব্দুর সবুর বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. অপূর্ব কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী খোকনের সহধর্মিনী হেলেনা খানম, জাসাস সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন, শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোহসীন রেজা, শিক্ষক অসীমবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সজিনা গাছ সাদা ফুলে ভরে গেছে
চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার পরও পাইকগাছায় সজিনা গাছ মুকলিত হয়ে ধবধবে সাদা ফুলে ভরে গেছে। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়ে। তাই পাতা শুন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলেই মহিত হয়। সজিনা বিশ্বের অন্যতম প্রয়োজনীয় একটি বৃক্ষ। অলৌকিক গাছ হিসেবে সজিনা পরিচিত। ইংরেজিতে সজিনার নাম “ড্রামষ্ট্রিক” যার অর্থ ঢোলের লাঠি। নামটি অদ্ভুত হলেও এটি এমটি অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী উদ্ভিদ। এ গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টি গুন অনেক বেশী। এবিস্তারিত পড়ুন
নারী দিবস উপলক্ষে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে আলোচনা সভা
পিরোজপুরে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হাসপাতাল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ ডা. প্যারিসা মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, হাসপাতালের এডমিন অফিসার মো. আব্দুর রহিম।
স্বরূপকাঠীর কামারকাঠিতে অগ্নিকান্ড
জেলার স্বরূপকাঠী উপজেলার কামারকাঠি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভূত হয়েছে। শনিবার রাতে কামারকাঠি গ্রামের শাহজাহান মিয়ার ঘরের দ্বিতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। শাহজাহান মিয়ার পুত্রবধু শান্তা জানান, ঘরের দ্বিতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। এরপর স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে স্বক্ষম হয়। আগুনে ঘরে থাকা নগদ ১৫বিস্তারিত পড়ুন
