পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে ল’ইয়াস প্লাজার সামনে এলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল না করতে পেরে সেখানেই তারা বিক্ষোভ সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম খান, আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জহুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধের দুটি নাটক মঞ্চস্থ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আব্দুস সালাম মধু স্মৃতি দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত »
