প্রধান সূচি

পিরোজপুরে আব্দুস সালাম মধু স্মৃতি দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুরে শেখ রাসেল ক্রীড়চক্রের উদ্যোগে আব্দুস সালাম মধু স্মৃতি দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভান্ডারিয়া উপজেলা পরিষদ একাদশ। আনারআপ হয় পিরোজপুর জেলা পরিষদ একাদশ।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হারিবুর রহমান মালেক।
শেখ রাসেল ক্রীড়া ক্রীড়াচক্রের জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, বাংলাদেশ ভলিবল জাতীয় দলের অধিনায়ক হরসিৎ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।
টুর্নমেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৭০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। খেলায় পিরোজপুর, গোপালগঞ্জের কোটলীপাড়া, বাগেরহাট, খুলনার পাইকগাছাসহ বিভিন্ন স্থানের ৮টি দল অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial