প্রধান সূচি

Saturday, February 29th, 2020

 

তৈরী করা হয়েছে বিশাল নৌকা মঞ্চ ॥ পদ্মা সেতুর ডামি

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার। সম্মেলন অনুষ্ঠান আয়োজনকে ঘিরে ভান্ডারিয়া উপজেলাব্যাপী উৎসবের আমেজ বইছে। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলাব্যাপী পুরো সাজ সাজ রব। উপজেলার বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলন স্থলে ১৬০ ফুট দীর্ঘ নৌকার মঞ্চ এবং ৩০০ ফুট দীর্ঘ পদ্মা সেতু তৈরী করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়কে নির্মান করা হয়েছে কয়েক’শ তোরণ। লাগানো হয়েছে ব্যানার, ফেষ্টুন। নৌকার মঞ্চ এবং পদ্মা সেতুর ডামি তৈরী করতে প্রায় এক মাস ধরে ১০০ জন শ্রমিক রাত দিন কাজ করেছে। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন


যুবলীগ নেতা মামুনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, স্বরূপকাঠীতে যুবলীগ নেতা ও ঔষধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। একই সাথে স্বরূপকাঠীতে আর যাতে কোন হত্যাকান্ড ঘটতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। শনিবার সকালে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি মৃতুবরণ করা ৫ জন দলীয় নেতার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দলের মধ্যেবিস্তারিত পড়ুন


মোংলায় ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে যাত্রা শুরু করলো ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিক। দক্ষিন পশ্চিমাঞ্চলের মোংলা উপজেলার মাছমারায় প্রায় ৫ একর জমির উপর আধুনিক এ ক্লিনিক প্রতিষ্ঠা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ। শনিবার বিকেলে ফ্রেন্ডশিপ আধুনিক হেলথ ক্লিনিকের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে তিনি ক্লিনিক ও স্বাস্থ্য সেবার মান ও ক্লিনিকের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ উপলক্ষে ক্লিনিক চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আম গাছ মুকুলে ভরে গেছে ॥ বাতাসে ফুলের মৌ মৌ গন্ধ

শীতের শেষে ফাগুনে হাওয়ায় আম গাছের পল্লবে পল্লবে ভরে গেছে মুকুলে। সোনালী হলুদ রঙের মুকুলে ঢেকে গেছে গাছ। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান জুড়ে শুধু মৌমাছির গুঞ্জন। গাছে গাছে মুকুলের এ সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে সবার মন ভরে উঠে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান। বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমহিত করে। এ সময় প্রকৃতি অপরুপ সাজে নতুন ভাবে সেজে উঠে। পাশাপাশি আগমনী বার্তা শোনাচ্ছে মধু মাসের আমেন মুকুল। ফুলে ফুলে মৌমাছি উড়ে উড়ে মধু সংগ্রহ করে। আর এতেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কে এম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরের মঠবাড়িয়ার কে. এম. লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে স্কুলের আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শহীদ মিনার চত্বরে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার সম্মূখ সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাগেরহাটে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শহরের মেইন রোডস্থ জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ডা. মো. আব্দুর রহমান, সরদার ওহিদুল ইসলাম পল্টু, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, সবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানী, জেলা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি নেয়াজ মো. গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, যুবদল নেতা মো. জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আব্দুস সালাম মধু স্মৃতি দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুরে শেখ রাসেল ক্রীড়চক্রের উদ্যোগে আব্দুস সালাম মধু স্মৃতি দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভান্ডারিয়া উপজেলা পরিষদ একাদশ। আনারআপ হয় পিরোজপুর জেলা পরিষদ একাদশ। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হারিবুর রহমান মালেক। শেখ রাসেল ক্রীড়া ক্রীড়াচক্রের জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, বাংলাদেশ ভলিবল জাতীয় দলের অধিনায়ক হরসিৎ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে ল’ইয়াস প্লাজার সামনে এলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল না করতে পেরে সেখানেই তারা বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম খান, আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধের দুটি নাটক মঞ্চস্থ

‘জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এ সংস্কৃতি’ এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী জাতীয় নাট্যোৎসব-২০২০ এর অংশ হিসেবে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি নাটক। পিরোজপুর নাট্যচক্রের প্রযোজনায় মান্নান হীরার ‘বৌ, এবং প্রদীপ চন্দ্র হালদার রচিত ফরহাদ জামিল রানার নির্দেশনায় বরিশাল ব্রজমোহন থিয়েটার এর অংশগ্রহণে মঞ্চনাটক ‘আপনাকে হত্যার উৎসব বাংলাদেশ ময়’ মঞ্চ নাটকটি মঞ্চস্থ হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটি আয়োজন করে পিরোজপুর নাট্যচক্র। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial