প্রধান সূচি

মোংলায় ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে যাত্রা শুরু করলো ফ্রেন্ডশিপ হেলথ ক্লিনিক। দক্ষিন পশ্চিমাঞ্চলের মোংলা উপজেলার মাছমারায় প্রায় ৫ একর জমির উপর আধুনিক এ ক্লিনিক প্রতিষ্ঠা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ।

শনিবার বিকেলে ফ্রেন্ডশিপ আধুনিক হেলথ ক্লিনিকের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে তিনি ক্লিনিক ও স্বাস্থ্য সেবার মান ও ক্লিনিকের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ উপলক্ষে ক্লিনিক চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান, সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য ড. নমিতা হালদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

স্থাপিত ক্লিনিকে স্বল্প খরচে স্বাস্থ্য সেবায় আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে দাবী  কর্তৃপক্ষের। এছাড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় আরো ২০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করছে এই সংস্থাটি। নতুন স্থাপিত এই ক্লিনিকের মাধ্যমে মোংলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় দুই লাখ মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও স্বাস্থ্য সেবা পাবেন বলে আশা করেন উদ্যোগক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial