প্রধান সূচি

তৈরী করা হয়েছে বিশাল নৌকা মঞ্চ ॥ পদ্মা সেতুর ডামি

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার। সম্মেলন অনুষ্ঠান আয়োজনকে ঘিরে ভান্ডারিয়া উপজেলাব্যাপী উৎসবের আমেজ বইছে। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলাব্যাপী পুরো সাজ সাজ রব।

উপজেলার বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলন স্থলে ১৬০ ফুট দীর্ঘ নৌকার মঞ্চ এবং ৩০০ ফুট দীর্ঘ পদ্মা সেতু তৈরী করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়কে নির্মান করা হয়েছে কয়েক’শ তোরণ। লাগানো হয়েছে ব্যানার, ফেষ্টুন। নৌকার মঞ্চ এবং পদ্মা সেতুর ডামি তৈরী করতে প্রায় এক মাস ধরে ১০০ জন শ্রমিক রাত দিন কাজ করেছে।

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুর ইসলাম মিরাজ জানান, বঙ্গবন্ধু শেখ মুুজবুর রহমানের জন্মশতবার্ষিকীর মাসে অনুষ্ঠিত সম্মেলনকে স্মরনীয় করে রাখতে মনোমুগ্ধকর এ আয়োজন করা হয়েছে। সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সাফল্য ও উন্নয়ন ডিসপ্লে’র মাধ্যমে দেখানো হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।

এদিকে, সম্মেলন স্থলে বিশাল আকৃতির নৌকার মঞ্চ ও স্বপ্নের পদ্মা সেতুর আদলে তৈরী অবকাঠামো দেখতে প্রতিদিন মানুষ ভীড় করছে। তারা নিজ এলাকায় তৈরী পদ্মা সেতুর ডামি এবং সুন্দর ও পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান আয়োজন দেখে মুগ্ধ হচ্ছেন।

আওয়ামী লীগের এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে ১৪ দলীয় জোটের সরিক দল জাতীয়পার্টি (জেপি) ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শনিবার সভাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা জেপি’র যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মোস্তফা সিকদার, মহিলা নেত্রী ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, জেপি নেতা মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, যুবসংহতির উপজেলা আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, যুগ্ন আহবায়ক লিটন মুন্সি, ছাত্রসমাজ উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক মামুন ফরাজী, কবির মৃধাসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাস্থলে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, আয়োজক ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে জেপির নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত মতবিনমিয় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial