স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ওই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ওই দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যে মোড়ক ব্যবহার না করার দায়ে খায়রুল স্টোরকে ৫ হাজার, ফলের দোকানদার জামালকে ৫ হাজার, রানা বেকারীকে ৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে মদিনা হোটেলকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এসময় স্যানিটারী ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে নেছারাবাদ থানা পুলিশের একটি দল।
Please follow and like us:
« পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নেছারাবাদে ইউএনওকে মাঙ্গলিক সংর্বধনা »
