প্রধান সূচি

Tuesday, February 25th, 2020

 

ভান্ডারিয়ায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা

ভান্ডারিয়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইন শৃংখলা সন্তোষজনক। সভায় উপস্থিত সদস্যরা উপজেলা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালসহ সকল ক্লিনিক,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু রিফাতকে হত্যা করা হয় : পিবিআই

বাগেরহাটের চিতলমারীর চাঞ্চল্যকর শিশু রিফাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন, চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে মো. হাফিজুর রহমান তালুকদার ওরফে ছোট (২৯), শওকত তালুকদারের ছেলে ইকবাল তালুকদার (১৯) এবং আব্দুল হান্নান তালুকদারের ছেলে সাকিব তালুকদার (১৪)। শাকিব ও ইকবাল শিশু রিফাতের চাচাতো ভাই। এদের মধ্যে হাফিজুর রহমান বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে নিকটআত্মীয়ের পরিকল্পনায় শিশু রিফাতের চাচাতো ভাইরাই শিশু রিফাতুলকে হত্যা করেছে বলে দাবিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিশু কল্যাণে বাঁধাসমূহ ও সম্ভাব্য উন্নয়ন অংশীদার চিহ্নিতকরণে জনগণের সম্মেলন

পিরোজপুরে শিশু কল্যাণে বাঁধাসমূহ ও সম্ভাব্য উন্নয়ন অংশীদার চিহ্নিতকরণে জনগণের সম্মেলণ শুরু হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে ডাক দিয়ে যাই অফিস মিলনায়তনে এ দুইদিন জনগণের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ডভিশন পিরোজপুর এপির ব্যবস্থাপক সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক আবিদ শাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, ওয়ার্ল্ডভিশন রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর লিমা হান্না দারিং, ওয়ার্ল্ড ভিশন বরিশাল এপিসি ম্যানেজার স্বপন মন্ডল, জেলা সমাজ সেবা কর্মকর্তাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন

সড়ক ও মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, থ্রি-হুইলার, ভাড়ায় চালিত মোটর সাইকেল, অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়ম বহির্ভূত অবৈধ বিআরটিসি চলাচল বন্ধের দাবীতে পিরোজপুরে বাস মালিক ও শ্রমিকরা মঙ্গলবার মানববন্ধন করেছে। সকাল ১০ টায় পিরোজপুর বাসষ্ট্যান্ডের বাইপাস সড়কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদ এর ব্যানারে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবুল হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য সিদ্দকুর রহমান, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতা মো. হান্নান শেখ, রাজ্জাক ফকিরবিস্তারিত পড়ুন


নেছারাবাদে ইউএনওকে মাঙ্গলিক সংর্বধনা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র পদোন্নতিজনিত বদলী হওয়ায় তাকে মাঙ্গলিক সংর্বধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বরূপকাঠি প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে ওই সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, ইউএনও’র সহধর্মিনী আতিকা ইয়াসমিন,  সাংবাদিক হালিমুর রহমান শাহিন, একেএম কাওসার উদ্দিন তালুকদার, এবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ওই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, ওই দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যে মোড়ক ব্যবহার না করার দায়ে খায়রুল স্টোরকে ৫ হাজার, ফলের দোকানদার জামালকে ৫ হাজার, রানা বেকারীকে ৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অভিযোগে মদিনা হোটেলকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত

পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ঘোষিত কর্মসূচি অনুযায়ী পিরোজপুর জেলার মাঠ পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে সমিতির জেলা শাখার সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী জাহাঙ্গীর হোসেন, মহাসিন আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মহাসড়কে নছিমন, করিমন বন্ধের দাবীতে মানববন্ধন

বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, টমটম, ভটবটি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারণে বাস মালিকরা যাত্রী পাচ্ছেনা। যার কারণে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপরে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোড়েলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।। রানা শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং বারইখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য  ও যুবলীগ নেতা। রানার স্ত্রী মুকুল বেগম বলেন, জাতীয় সংসদের বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অগ্নিকান্ডে ২২ দোকান ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ২২টি দোকানঘর ভস্মিভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার রাত ৩টার দিকে ওই বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২টি দোকানঘর পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে থাকার আশা ব্যক্ত করেন তারা। ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে দর্জি কাপড়, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পন্য সামগ্রী,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial