প্রধান সূচি

বাগেরহাটে অগ্নিকান্ডে ২২ দোকান ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ২২টি দোকানঘর ভস্মিভূত হয়েছে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার রাত ৩টার দিকে ওই বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২টি দোকানঘর পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে থাকার আশা ব্যক্ত করেন তারা।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে দর্জি কাপড়, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পন্য সামগ্রী, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক জামাল হোসেন মুন্সি বলেন, যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন বিদ্যুৎ ছিল না বাজারে। আমরা ধারণা করছি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুনে আমাদের ৫০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।

“সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে- এভাবে বিলাপ করতে করতে দোকান মালিক আব্বাস তালুকদার বলেন, রাতে আগুনের খবর পেয়ে তড়িঘড়ি দোকানে থাকা কাপড় অন্যত্র সড়িয়ে নেই। কিন্তু দোকান ঘর ও সেলাই মেশিন রক্ষা করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস না আসলে বাজারের সকল দোকান ভস্মিভূত হয়ে যেত বলে দাবি করেন তিনি।”

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির খলিফা বলেন, অগ্নিকান্ডে চালিতাবুনিয়া বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, আগুনের খবর পেয়ে মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সমন্বয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করছি শর্ট সার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial