প্রধান সূচি

নেতা-কর্মীর বিতর্কিত কর্মকান্ডের দায় আওয়ামী লীগ নিবে না : এডভোকেট আফজাল হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, কোন নেতা-কর্মীর বিতর্কিত কর্মকান্ডের দায় আওয়ামী লীগ নিবে না। তাই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সকল বিতর্কিত কর্মকান্ডের বাইরে থেকে দলের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার পিরোজপুর পৌরসভায় মিলনায়তনে জেলা মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্ত উপজেলা আওয়াম লীগের নেতৃবৃন্দের মধ্যেকার বিবাধমান কোন্দল, দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকায় সোমবার মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয় নি। এদিন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঠবাড়িয়া উপজেলার ডেলিগেট ও কাউন্সিলদের নিয়ে পিরোজপুরে সভার আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial