Monday, February 24th, 2020
নেতা-কর্মীর বিতর্কিত কর্মকান্ডের দায় আওয়ামী লীগ নিবে না : এডভোকেট আফজাল হোসেন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, কোন নেতা-কর্মীর বিতর্কিত কর্মকান্ডের দায় আওয়ামী লীগ নিবে না। তাই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সকল বিতর্কিত কর্মকান্ডের বাইরে থেকে দলের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার পিরোজপুর পৌরসভায় মিলনায়তনে জেলা মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ন্যাশনাল সার্ভিসের চাকুরী স্থায়ী করণের দাবীতে মানববন্ধন
চাকুরী স্থায়ী করার দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিসের কার্য সহকারীবৃন্দ। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত সকল কার্য সহকারীদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে(৭ম পর্ব) কর্মরত সকল কার্য সহকারীদের দুই বছরের চাকুরী মেয়াদ শেষ হয়ে গেলে প্রায় এ উপজেলায় ১ হাজার ৩০০ যুব ও যুব মহিলা বেকার হয়ে যাবে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঘরে ঘরে যে চাকরী দেয়ার অঙ্গিকার করেছে তার একটি অংশ হতে পারে ন্যাশনাল সার্ভিসে কর্মরত কার্য সহকারীদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় মো. মামুন মিয়া (৪১) নামে এক মেডিসিন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় যুবলীগ নেতা। সোমবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ-বাজার এলাকার একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই দিন সকালে নিহতের গ্রামের বাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ বউ বাজারবিস্তারিত পড়ুন
