পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত
পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ঘোষিত কর্মসূচি অনুযায়ী পিরোজপুর জেলার মাঠ পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে সমিতির জেলা শাখার সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী জাহাঙ্গীর হোসেন, মহাসিন আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সিএ মো. রাকিব হোসেন, ফ্রন্ট ডেক্স শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সেলিনা পারভীন, আইসিটি শাখার অফিস সহকারী শহিদুল ইসলাম, সাধারণ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক মর্জিনা রেখা, শফিকুল ইসলামসহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এবং সংগঠন সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মচারিরা কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এ দাবি এখনও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী এই কর্মসূচির পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনরতরা জানান, চলমান এই কর্মসূচির মধ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত যথারীতি পূর্ণদিবস কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান করা হবে। উক্ত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা প্রেসক্লাবে মহা সমাবেশের মাধ্যমে ২৮ মার্চ ২০২০ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
