প্রধান সূচি

নেছারাবাদে ইউএনওকে মাঙ্গলিক সংর্বধনা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র পদোন্নতিজনিত বদলী হওয়ায় তাকে মাঙ্গলিক সংর্বধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বরূপকাঠি প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে ওই সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, ইউএনও’র সহধর্মিনী আতিকা ইয়াসমিন,  সাংবাদিক হালিমুর রহমান শাহিন, একেএম কাওসার উদ্দিন তালুকদার, এ কে আজাদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial