মোস্তফা সিকদারের মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুর আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদারের আকস্মিক মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এছাড়া মোস্তফা সিকদারের মৃত্যুতে মহিলা এমপি শেখ এ্যানী রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু গভীর শোক প্রকাশ করেছেন।
