কর্তৃপক্ষ নজর দিবেন কি ?
পিরোজপুর জেলা সদরের পিরোজপুর-হুলারহাট ব্যস্ততম সড়কের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর এভাবেই মাসের পর মাস ধরে পাথর রেখে রাস্তার একটি বড় অংশ আটকে রাখা হয়েছে। পাথরগুলো রাস্তার উপর ছড়িয়ে পড়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখান থেকে দুর্ঘটনার ঝঁকি নিয়ে মোটর সাইকেল চলাচল করতে হচ্ছে। রাস্তার উপর পাথর এবং নির্মান সামগ্রী রেখে যানবাহন এবং পথচারীদের চলাচলে বাঁধাগ্রস্থকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং সড়কটি চলাচলের স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনসহ কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
Please follow and like us:
« মোস্তফা সিকদারের মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর শোক প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পাসপোর্ট করেত গিয়ে রোহিঙ্গা আটক »
