Sunday, February 16th, 2020
কর্তৃপক্ষ নজর দিবেন কি ?
পিরোজপুর জেলা সদরের পিরোজপুর-হুলারহাট ব্যস্ততম সড়কের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর এভাবেই মাসের পর মাস ধরে পাথর রেখে রাস্তার একটি বড় অংশ আটকে রাখা হয়েছে। পাথরগুলো রাস্তার উপর ছড়িয়ে পড়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখান থেকে দুর্ঘটনার ঝঁকি নিয়ে মোটর সাইকেল চলাচল করতে হচ্ছে। রাস্তার উপর পাথর এবং নির্মান সামগ্রী রেখে যানবাহন এবং পথচারীদের চলাচলে বাঁধাগ্রস্থকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং সড়কটি চলাচলের স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনসহ কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
মোস্তফা সিকদারের মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুর আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদারের আকস্মিক মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া মোস্তফা সিকদারের মৃত্যুতে মহিলা এমপি শেখ এ্যানী রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় রবিবার বসন্ত বরণ উদ্যাপন করা হয়েছে। ‘উত্তরী বায় মাঘীছে বিদায় সাল বিথীকার পাশে’ কবির এ পংক্তির সাথে মিল রেখে এবং ঋতু প্রক্রিয়ায় গত শুক্রবার ছিল ১লা ফালগুন বসন্ত বরণ। ওই দিন বিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ উদ্যাপন অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জানান, সকাল থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাসন্তি সাঁজে বিদ্যালয় আসতে শুরু করে। এরপর তারা বসন্তের সঙ্গীতের তালে তালে বিদ্যালয় মিলনায়তনে নৃত্য পরিবেশন শেষে বিশেষ ভোজের আয়োজন করে। পড়ণেবিস্তারিত পড়ুন
‘খবরের ফেরিওয়ালা’ এখন বরিশালে
গ্রামীণ সাংবাদিকতার জীবনচিত্র ও সমাজের নানা অসংগতি নিয়ে লেখা উপন্যাস ‘খবরের ফেরিওয়ালা’ বইটি জাতীয় গ্রন্থ মেলায় গ্রন্থিক প্রকাশনার ২১১নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বরিশালের বিএম কলেজে আয়োজিত বই মেলায় পাওয়া যাচ্ছে বইটি। অর্থ ও পেশিশক্তির ভয়াল নাগপাশে প্রায় বাকরুদ্ধ এই সময়েও আমরা বিশ্বাস করি ‘অসির চেয়ে মসি বড়।’ খবরের ফেরিওয়ালা’ নামক এই গ্রন্থে বাগেরহাটের চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের আহবায়ক লেখক পংকজ মন্ডল সাহসিকতার সাথে তুলে ধরেছেন সমাজের নানা চরিত্র এবং অসংগতি। বইটিতে সুবিধা বঞ্চিত সেইসব ভাগ্যাহত মানুষের কথা উঠে এসেছে। জীবনের নানা টানাপড়েন আর সংঘাতময় জীবনের গল্প যেন শিল্পির তুলিতেবিস্তারিত পড়ুন
তিন দিনে হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই
নাজিরপুরে ত্রিভুজ প্রেমের কারণে যুবক খুন
বাগেরহাট সদর উপজেলার হালিশহর এলাকার বাসুদেব মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২১) পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম চর বানিয়ারী গ্রামে ভগ্নিপতি মহানন্দ মধুর বাড়ীতে বেড়াতে এসে গত ৬ ফেব্রুয়ারী নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ওই গ্রামের সমীর মন্ডলের মাছের ঘেরের পাশে হোগল ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারী নাজিরপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। ১১ ফেব্রুয়ারী মামলা তদন্তের দায়িত্ব গ্রহণ করে মাত্র ৩ দিনের মধ্যে একটি ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতারসহ হত্যার রহস্য উদঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদারের ইন্তেকাল
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মোস্তফা সিকদার (৫৮) আর নেই। তিনি শনিবার রাতে পিরোজপুর জেলা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)। এদিন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। রবিবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে যোহর নামাজবাদ মরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা
“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই স্লোগানে পিরোজপুরে যক্ষা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এনজিও প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার আয়োজনে দি চেম্বার অব কমার্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন মেডিকেল অফিসার ডা. এম. এ. সালাম (এমবিবিএস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাবের সম্পাদক কাজী শাহাদাত হোসেন। এসময় জাতীয় যক্ষা নিরোধ সমিতি জেলা শাখার ফিল্ড লেভেলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পুরাদমে বোরোর আবাদ শুরু হচ্ছে
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাইকগাছায় আমন ধানের ক্ষতি হওয়ায় কৃষকরা ক্ষতি পুশিয়ে নিতে পুরাদমে বোরো আবাদ শুরু করেছে। শীতের মধ্যে কয়েক বার বৃষ্টি ও ঘন কুয়াশায় বোরো বীজতলার কিছুটা ক্ষতি হলেও কৃষকরা পরিচর্যা করে বীজতলা টিকিয়ে রেখেছে। এখন শীত উপেক্ষা করে কৃষকরা বোরা আবাদে ব্যস্ত সময় পার করছে। বোরো ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলেছে। চলতি মৌসুমে ধানের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা অধিক জমিতে বোরোর আবাদ করছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষমাত্রারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উপর বখাটের হামলা
বাগেরহাটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ৫ এসএসসি (দাখিল) পরীক্ষার্থী বখাটেদের হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিনজন মেয়ে শিক্ষার্থী রয়েছে। এ সময় হামলাকারীরা মেয়ে শিক্ষার্থীদের শ্লীলতাহানী করেছে বলেও অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষার্থীরা বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎস্যা নিয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন, সদর উপজেলার সাবেক ডাঙ্গা এলাকার হাবেলি সালেহিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মূসা হাসান, সাইফুল এবং তিনজন মেয়ে শিক্ষার্থী। এদের সবার বাড়ি সদর উপজেলার বাগমারা ও সাবেকডাঙ্গা গ্রামে। তারা বাগেরহাট শহরের কামিল মাদরাসা থেকে ইংরেজী ২য়বিস্তারিত পড়ুন
