ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় রবিবার বসন্ত বরণ উদ্যাপন করা হয়েছে। ‘উত্তরী বায় মাঘীছে বিদায় সাল বিথীকার পাশে’ কবির এ পংক্তির সাথে মিল রেখে এবং ঋতু প্রক্রিয়ায় গত শুক্রবার ছিল ১লা ফালগুন বসন্ত বরণ। ওই দিন বিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ উদ্যাপন অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জানান, সকাল থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাসন্তি সাঁজে বিদ্যালয় আসতে শুরু করে। এরপর তারা বসন্তের সঙ্গীতের তালে তালে বিদ্যালয় মিলনায়তনে নৃত্য পরিবেশন শেষে বিশেষ ভোজের আয়োজন করে।
পড়ণে বাসন্তী শাড়ি, খোঁপায় বাহারি ফুল পরিহিত শিক্ষার্থীরা দুপুরে বিদ্যালয় মাঠে অর্জুন গাছের তলায় বাসন্তি সাঁজে সেলফি এবং জাতির পিতা বঙ্গু শেখ মুজিবুর রহমানরে জন্মশতবার্ষিকীর বিশেষ বছরে নিজেদেরকে এক ফ্রেমে ধরে রাখতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মিলিত হয় গ্রুপ ফটোসেশনে। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পূর্বেই উচুঁ, নিচু, ধনি, দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই একত্রে শেষ করে মধ্যাহ্ন ভোজ। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর অনাবিল আনন্দ উপভোগ শেষে সবাই স্ব স্ব গন্তব্যে চলে যায়।
উল্লেখ্য, ভা-ারিয়ার অসহায় দরীদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ১৯৯৫ সালে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি তাঁর মা দৈনিক ইত্তেফাকের পরিচালক মন্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী নারী মাজেদা বেগমের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জু এমপি ১৯৮৯ সালে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রযাত্রার জন্য ওই বিদ্যালয় সংলগ্ন মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় নামে আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
