প্রধান সূচি

Thursday, February 13th, 2020

 

ইন্দুরকানীতে কঁচার মোহনায় বিনোদন কেন্দ্রের যাত্রা

ইন্দুরকানীতে কঁচা নদীর মোহনায় গড়ে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমিতে বিনোদন কেন্দ্রের যাত্রা শুরু হচ্ছে। যেখানে পর্যটকদের আকৃষ্ট করতে সকল ধরণের প্রস্তুতি চলছে।  ১ ফালগুন  শুক্রবার বিকেলে অনুষ্ঠানিকভাবে এ বিনোদন কেন্দ্রটির নির্মান কাজের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে এদিন সেখানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীর মোহনায় ৫ একর জমিতে এর কাজ করা হচ্ছে। এখানে এক দিকে রয়েছে সুপ্রাচীন পাড়েরহাট বন্দর। আর একদিকে রয়েছে সূর্য প্রসন্ন বাজপায়ীর বিখ্যাত জমিদার বাড়ি। আবার তার বিপরীত দিকেই রয়েছে বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্র। এছাড়াও এখানে রয়েছে রাসায়নিকমুক্ত শুটকি পল্লী। প্রভাতে কঁচাবিস্তারিত পড়ুন


জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনে আর কত অপেক্ষা

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি ও বিশ্ব ঐহিত্যের অংশ সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়ের অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রক্ষ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপুরুপ নোনাজলের বনভূমি। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,০১৭ বর্গকিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশে অবস্থিত। আর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলার অংশ নিয়ে সুন্দরবন গঠিত। ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতিবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রকাশ্যে জুয়া খেলায় ১১ জুয়াড়ির দন্ড

পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া বাজারের একটি ক্লাবে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ১০ জন জুয়াড়িকে একমাস ও এক জুয়াড়িকে ১০দিন কারাদন্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রকাশ্য জুয়া খেলার দায়ে ১১জনের সাজার বিষয়টি নিশ্চিত করেন। একমাস করে দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুৎফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজ উদ্দন (৪৬), টিপু তালুকদার ৩৮), মো. মিরাজ (৩৫), নাজমুল ইসলাম (৩৫), ফয়েজবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার ও প্রভাষক মো. জসিম উদ্দিন কর্তৃক পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানী ও দুঃব্যবহারসহ নানা ধরনের হুমকির প্রতিবাদে এবং শিক্ষকদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে এবং পরে একটি বিক্ষোভ মিছিল পিরোজপুর সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে শেষ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বুধবার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলাকালে সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগেইবিস্তারিত পড়ুন


বই মেলায় হারুনর রশীদের “জলমগ্ন উড়ালে” এবং “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” নামক দুটি কাব্যগ্রন্থ

বাংলা একাডেমী আয়োজিত একুশে বই মেলায় কবি হারুনর রশীদ এর কাব্যগ্রন্থ “জলমগ্ন উড়ালে” ও “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” দর্শক সাড়া পেয়েছে। ২০১৮ সালের গ্রন্থমেলায় কবি হারুনর রশীদের প্রথম কাব্যগ্রন্থ “জলমগ্ন উড়ালে” বের হয়। এর পরের বছর ২০১৯ সালের গ্রন্থমেলায় “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তার দুটি কাব্যগ্রন্থ “অনুপ্রাণন প্রকাশন” থেকে প্রকাশিত। এ দুটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মেলায় অনুপ্রাণন প্রকাশনের ২৩১ ও ২৩২ নম্বর স্টলে মিলছে এ দুটি বই। “জলমগ্ন উড়ালে” কাব্য গ্রন্থটির মূল্য ১৫০ টাকা এবং “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” ১২০ টাকায় বিক্রি হচ্ছে।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ ॥ প্রতিপক্ষের হামলায় আহত-৩

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে প্রতিপক্ষ ছাত্রদের হামলায় তিন পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে ঢুকে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র কাইয়ুম, বেল্লাল, মিরাজ, হাসান, আরাফাত, কালাম ওই পরীক্ষার্থীর কাছে ফোন নম্বর চায়। তখন কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্ররা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। হামলায় পরীক্ষার্থী আলিম জোমাদ্দার, সজিব হাওলাদার, ফাতেমা আকতার আহত হয়। আহত আলিম জমাদ্দার জানান, আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্তেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরের বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কে ঘরের টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। যুগান্তরের সিনিয়র সাংবাদিক শেখ মামুনুর রশিদের ছোট বোনের নিজ বাসায় বৃহস্পতিবার দুপুরে সংঘবদ্ধ দুই-তিনজনের চোরের দল। মামুনের ছোট বোন শেখ হোসনেয়ারা পপি জানান, সিআই পাড়া সড়কের সহকারি পুলিশ সুপার (সার্কেল) কার্যালয় সংলগ্ন নিজ বাসায় দুপুর ১২টার দিকে চুরির এ ঘটনা ঘটে। পপি জানান, এ সময় বাসা খালি থাকায় পেছনের টিনের বেড়া কেটে চোরের দল ১০ ভরি স্বর্নালংকার, নগদ ১৫ হাজার টাকা, ৪০ হাজার টাকা মূল্যের একটি ডিজিটাল ক্যামেরা, ৩০ ইঞ্চি এলইডি টিভিসহ স্টিলের আলমিরা ভেঙ্গে মূল্যবান কাপড়চোপরবিস্তারিত পড়ুন


আগামী এপ্রিলের মধ্যেই বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির সকল এলাকাকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত সকল এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এ লক্ষ পূরণে আলোর ফেরিওয়ালা (ভ্রাম্যমান বিদ্যুৎ সংযোগ টিম)সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুতের আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধসহ সকল সেবা অনলাইনে করা হয়েছে। দিন দিন সমিতির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অভ্যাহত থাকবে বলে জানান বক্তারা। বৃহস্পতিবার বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। পোলঘাটস্থ সমিতি চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাখিলা খন্দকার। সমিতি বোর্ডের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে উঠান বৈঠক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিশষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার কাঠালতলা গ্রামের মেগনিতলা নামক স্থানে এ উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, জাতীয় মহিলা সংস্থার বাগেরহাটের চেয়ারম্যান এডভোকেট শরিফা খানম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম মোল্লা। সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিত্বে উঠান বৈঠকে শতাধিক নারীরা অংশগ্রহনবিস্তারিত পড়ুন


চিতলমারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও শেরে বাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, খোন্দকার ওয়াছিকুর রহমান, প্রভাষক আককাজ আলী, হুমায়ুন কবির প্রিন্স, বিজয়া রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial