প্রধান সূচি

কাউখালীতে প্রকাশ্যে জুয়া খেলায় ১১ জুয়াড়ির দন্ড

পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া বাজারের একটি ক্লাবে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ১০ জন জুয়াড়িকে একমাস ও এক জুয়াড়িকে ১০দিন কারাদন্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রকাশ্য জুয়া খেলার দায়ে ১১জনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।
একমাস করে দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুৎফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজ উদ্দন (৪৬), টিপু তালুকদার ৩৮), মো. মিরাজ (৩৫), নাজমুল ইসলাম (৩৫), ফয়েজ উদ্দিন (৩৮), মো. নাহিদ (৩০), হাফিজুর রহমান (৩৫)। এমদাদুল হক (৬৪) নামে এক জুয়াড়িকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেউন্দিয়া গ্রামে প্রকাশ্যে একটি স্কুলের ছাদে এবং একটি ক্লাবে টাকা দিয়ে তাস এর মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ টাকা এবং তিন সেট তাস, সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকলকে একমাস করে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭’ আইনে তাদের সাজা দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial