প্রধান সূচি

Thursday, February 13th, 2020

 

বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিতকরণ সভা

বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে ইউনাইটেড নেশনস ট্রাষ্ট ফান্ডের সহযোগিতায় এই অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। সভায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য শরিফা খানম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, সাংবাদিক বাবুল সরদার, বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শহীদ মিনারে জুতা পায়ে ইউএনও’র ফটোসেশন !

পাইকগাছা উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে ফটোসেশন করায় উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকাইনার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর যোগদানের পর নানা বিষয়ে সমালোচিত হচ্ছেন। জাতীয় শোক দিবসে মাল্যদানের সময় হাঁসি-তামাশা, বিজয় দিবসে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন না করাসহ তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ হয়েছে। মহান ভাষার মাসে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রোভার স্কাউটদের নিয়ে জুতা পায়ে ফটোসেশন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয়বিস্তারিত পড়ুন


সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত, ইউএই এর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রবাসীদের এ বিষয়ে আশ্বস্ত করেন। সংবর্ধনা কমিটি, দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আহ্বায়ক রাখাল কুমার গোপের সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাঁই

ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে এক কৃষকের দুটি গরু ও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে উপজেলা পাড়েররহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মুনসুর আলী ফরাজীর ছেলে কবির ফরাজির গোয়াল ঘরে একদল দুবৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে গোয়ালে থাকা দুটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পিরোজপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও কোন কাজ হয়নি। এর আগেই গরু ও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial