প্রধান সূচি

পাইকগাছায় শহীদ মিনারে জুতা পায়ে ইউএনও’র ফটোসেশন !

পাইকগাছা উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে ফটোসেশন করায় উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকাইনার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে।
উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর যোগদানের পর নানা বিষয়ে সমালোচিত হচ্ছেন। জাতীয় শোক দিবসে মাল্যদানের সময় হাঁসি-তামাশা, বিজয় দিবসে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন না করাসহ তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ হয়েছে।
মহান ভাষার মাসে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রোভার স্কাউটদের নিয়ে জুতা পায়ে ফটোসেশন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন না করা। পরে প্রেসক্লাবের সভাপতি বিষয়টি স্মরণ করিয়ে দিলে পাইকগাছা সরকারি কলেজের সাবেক অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম ও উপজেলা পরিষদের পিয়ন কৃষ্ণপদ সকাল ৬-৪৫ মিনিটে পতাকা উত্তোলন করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের সময় অন্যান্যরা শোকাহত হলেও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার হাস্যোজ্জ্বল মুখ থাকায় ব্যাপক সমালোচিত হয়।
গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় নির্বাচন অফিস থেকে সাড়ে ৮ লাখের অধিক টাকা অফিসের গ্রীল, দরজা ও আলমারীর দরজা ভেঙ্গে চুরি হয়। যা ওসি এমদাদুল হক শেখ ওই অফিসের কর্মচারী হিমাংশু বিশ্বাসের কাছ থেকে একদিন পর উদ্ধার করলেও তার বিরুদ্ধে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না কোন ব্যবস্থা নেননি। পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহকারী আদালতে মামলা করা সত্ত্বেও প্রধান সড়কের পাশে ড্রেনের জায়গা না রেখে প্রাচীর নির্মাণ করেছেন। এসব বিষয়ে রিপোর্ট হওয়ায় সরকারি মোবাইলে ফোনে যোগাযোগ করলেও সংশ্লিষ্ট সংবাদিকদের মোবাইল রিসিভ করেন না বা তথ্য দেন না।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করলে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান বলেন, শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়ানোর বিষয় তেমন কোন বিধিনিষেধ না থাকলেও শহীদ মিনার সম্মানের স্থান, শহীদের প্রতি সকলের সম্মান দেখা উচিত। তাই আমরা শহীদ মিনারে জুতা পায়ে উঠি না। অন্যান্য বিষয়ে তিনি বলেন, তার ঐ ধরণের কর্মকান্ড দুঃখজনক।
উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বলেন, রোভার স্কাউটদের নিয়ে একটু ছবি তোলা হয়েছে, এখানে দোষের কি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সরকারি মোবাইল নম্বরে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial