প্রধান সূচি

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ ॥ প্রতিপক্ষের হামলায় আহত-৩

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে প্রতিপক্ষ ছাত্রদের হামলায় তিন পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে ঢুকে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র কাইয়ুম, বেল্লাল, মিরাজ, হাসান, আরাফাত, কালাম ওই পরীক্ষার্থীর কাছে ফোন নম্বর চায়। তখন কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্ররা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। হামলায় পরীক্ষার্থী আলিম জোমাদ্দার, সজিব হাওলাদার, ফাতেমা আকতার আহত হয়।

আহত আলিম জমাদ্দার জানান, আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় আমাদের উপর ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা হামলা চালায়।

পরীক্ষা কেন্দ্রের সচিব সেলিম খান জানান, হামলাকারী ছাত্রদের অভিভাবক ডেকে বহিস্কার করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial