পিরোজপুরের বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরি
পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কে ঘরের টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। যুগান্তরের সিনিয়র সাংবাদিক শেখ মামুনুর রশিদের ছোট বোনের নিজ বাসায় বৃহস্পতিবার দুপুরে সংঘবদ্ধ দুই-তিনজনের চোরের দল।
মামুনের ছোট বোন শেখ হোসনেয়ারা পপি জানান, সিআই পাড়া সড়কের সহকারি পুলিশ সুপার (সার্কেল) কার্যালয় সংলগ্ন নিজ বাসায় দুপুর ১২টার দিকে চুরির এ ঘটনা ঘটে। পপি জানান, এ সময় বাসা খালি থাকায় পেছনের টিনের বেড়া কেটে চোরের দল ১০ ভরি স্বর্নালংকার, নগদ ১৫ হাজার টাকা, ৪০ হাজার টাকা মূল্যের একটি ডিজিটাল ক্যামেরা, ৩০ ইঞ্চি এলইডি টিভিসহ স্টিলের আলমিরা ভেঙ্গে মূল্যবান কাপড়চোপর নিয়ে যায়।
এছাড়া অন্যান্য আসবাবপত্র তছনছ করে চোরের দল। খবর পেয়ে পুলিশের একটি দল মামুনের বাসা পরিদর্শন করেছে। এ বিষয় সদর থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে। ইদানিং পিরোজপুর শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চোরের দল দিনের বেলা খালি বাসা পেয়ে চুরির ঘটনা করে চলছে।
