চিতলমারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও শেরে বাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, খোন্দকার ওয়াছিকুর রহমান, প্রভাষক আককাজ আলী, হুমায়ুন কবির প্রিন্স, বিজয়া রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিতকরণ সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে উঠান বৈঠক »
