Tuesday, February 11th, 2020
স্বরূপকাঠীতে ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠী গ্রামে ইজিবাইকের (অটোরিক্সা) চাপায় পিষ্ট হয়ে রিমঝিম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের কামারকাঠি গ্রামের মোল্লাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামান্তা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, শিশু রিমঝিম তার বোনের সাথে রাস্তায় হেটে যাচ্ছিল। এসময় উপজেলা সদর থেকে সেহাঙ্গলগামী রহিম ড্রাইভারের ইজিবাইক রং সাইডে গিয়ে পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। এতে শিশিুটির মাথাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ও মঠবাড়িয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের সোসাইটির চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো. মিজানুর রহমান, আইএফআরসি সিনিয়র ম্যানেজার মো. মতিয়ার রহমান, সিনিয়র অর্থ কর্মকর্তা মো. নুরে আলম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট এম. শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে ঘূর্নিঝড়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মুজিব ভাবনা বিষয়ক মতবিনিময় সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে পিরোজপুরে ‘মুজিব ভাবনা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনয়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসন ও সরকারি মহিলা কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফরিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দবিস্তারিত পড়ুন
করোনা ভাইরাস আতঙ্ক ॥ বাগেরহাটে ক্ষতির মুখে কাঁকড়া শিল্প
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের উৎপাদিত কাঁকড়া বিদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছে সরকার। ফলে একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কাঁকড়া শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার চাষি দিশেহারা হয়ে পড়েছেন। সেই সঙ্গে ব্যবসায়ী ও রপ্তানিকারকদেরও দুশ্চিন্তার শেষ নেই। রপ্তানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে চাষিরা দারুনভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে সরকারের মৎস্য বিভাগ। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা উঠবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। গত ২৩ জানুয়ারি থেকে দেশের বাইরে কাঁকড়া রপ্তানি বন্ধ করে দেয় সরকার। রপ্তানি আয়ে চিংড়ির পরেই কাঁকড়ারবিস্তারিত পড়ুন
পরিবেশসম্মত আধুনিক নগরায়ণে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করবে জাতিসংঘের ইউএন হ্যাবিটেট
পরিবেশসম্মত আধুনিক নগরায়ণে জাতিসংঘের ইউএন হ্যাবিটেট বাংলাদেশকে আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ। মঙ্গলবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপির সাথে বৈঠককালে মাইমুনাহ মোহা. শরীফ এ অঙ্গীকার ব্যক্ত করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, গণপূর্ত মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার নেছারাবাদ (স্বরূপকাঠী) শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে সরকারের সাফল্য, অর্জন ও বাংলাদেশের সমৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ও বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুজিব বর্ষে আমাদের করণীয়, ভিশন-২০২১ ঃ ডিজিটাল বাংলাদেশ, টেকসই উন্নয়ন অভীষ্ট, উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, উন্নয়য়মূলক মেগাপ্রজেক্টসমূহ বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, নারীর ক্ষমতায়ন ও জয়যাত্রা, প্রভৃতি বিষয়ক মনোজ্ঞ ও তথ্যবহুল চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ওবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্কুল ছাত্রীকে বিবাহ করার অপরাধে বরের ৬ মাসের কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ করার অপরাধে বর পলাশ দেবনাথকে ৬ মাসের কারাদন্ড ও স্কুল ছাত্রী স্বর্ণা বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা বাল্যবিবাহ নিরোধ আইনে এ জেল জরিমানা করেন। জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের সুভাষ দেবনাথের ছেলে পলাশ দেবনাথ (২৬) এর সাথে পাশ^বর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার উড়িবুনিয়া গ্রামের মিন্টু লাল বেপারীর মেয়ে দৈহারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী স্বর্না বেপারীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার দু’জনে অভিভাবকদের নাবিস্তারিত পড়ুন
ডা. মোজাম্মেল হোসেনের স্বপ্ন পূরণ করা হবে : শেখ হেলাল উদ্দিন এমপি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মরহুম ডা. মো. মোজাম্মেল হোসেন একজন ভাল মানুষ ছিলেন। তিনি সব সময় এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে নিয়ে চিন্তা করতেন। তিনি সারাজীবন জনগণের জন্য কাজ করে গেছেন। তার অন্যতম একটি স্বপ্ন ছিল মোড়েলগঞ্জের পানগুছি নদীর উপর সেতু নির্মান। তার এ স্বপ্ন পূরণ করা হবে। তার স্বপ্ন পূরণে নেতাকর্মীদেরও কাজ করার আহবান জানান তিনি। মঙ্গলবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে ডা. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডা. মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
আব্দুল হাই সভাপতি ॥ মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক
বাগেরহাটে জাতীয়তাবাদী আইনজীবি ফোরমের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা আইনজীবি সমিতি ভবনের ২য় তলায় এ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা ইউনিট। এডভোকেট হাওলাদার এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল। এডভোকেট একেএম আব্দুল হাই এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ব্যারিষ্টার ইমাম হোনে, শেখ মো. জাকির হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম মন্টু, আ. ছালাম খান, মো. মিজানুর রহমান, আনিছুর রহমান, নাছির উদ্দিন খান স¤্রাট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা বৃদ্ধির জন্য প্রেসব্রিফিং
বাগেরহাটের চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রেসব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, বৈদেশিক কর্মসংস্থান খুলনা ট্রেনিং সেন্টারের বিভাগীয়বিস্তারিত পড়ুন
