প্রধান সূচি

পিরোজপুরে মুজিব ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে পিরোজপুরে ‘মুজিব ভাবনা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনয়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী।

জেলা প্রশাসন ও সরকারি মহিলা কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফরিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন, দেশপ্রেম, জেলজুলুম, নির্যাতন সহ্য করার লক্ষ্য ছিল তার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। মুজিববর্ষের ক্ষণ গণনার এ সময় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু করার এবং বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষকে মুজিবময় করে তোলা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial