প্রধান সূচি

চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা বৃদ্ধির জন্য প্রেসব্রিফিং

বাগেরহাটের চিতলমারীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রেসব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, বৈদেশিক কর্মসংস্থান খুলনা ট্রেনিং সেন্টারের বিভাগীয় প্রধান এম এ বাকী, উপ-পরিচালক আলী সিদ্দিকী, জেলা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ।

সেমিনারে চিতলমারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial