আব্দুল হাই সভাপতি ॥ মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক
বাগেরহাটে জাতীয়তাবাদী আইনজীবি ফোরমের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা আইনজীবি সমিতি ভবনের ২য় তলায় এ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা ইউনিট। এডভোকেট হাওলাদার এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল।
এডভোকেট একেএম আব্দুল হাই এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ব্যারিষ্টার ইমাম হোনে, শেখ মো. জাকির হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম মন্টু, আ. ছালাম খান, মো. মিজানুর রহমান, আনিছুর রহমান, নাছির উদ্দিন খান স¤্রাট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট, শেখ আলতাফ হোসেন, এম এ অদুদ মুক্ত, এস এস জিন্না, আ. ওলি, শেখ নুরোল ইসলাম, শেখ আছাদুর রহমান প্রমুখ।
সভায় এডভোকেট একেএম আব্দুল হাইকে সভাপতি এবং এডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টুকে সাধারণ সনম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা ইউনিটের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
