Tuesday, February 11th, 2020
সেতুর ওপর দুই সন্তান রেখে মধুমতি নদীতে ঝাপিয়ে পড়লো মা
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া সংলগ্ন মধুমতি নদীর উপর নির্মিত শেখ লুৎফার রাহমান সেতু থেকে এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে দাঁড়িয়ে রেখে মধুমতি নদীতে ঝাপ দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় চিংগুড়ি গ্রামের ইউসুফ মুন্সি জানান, ওই নারী মঙ্গলবার সকাল ১১টার দিকে লোকজন কিছু বুঝে ওঠার আগে ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে। তার সঙ্গে থাকা দুটি বাচ্চা এ সময় চিৎকারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে ৫ শিক্ষককে অব্যাহতি
পিরোজপুরের ভান্ডারিয়ায় চলমান এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষা কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় ৫ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত গণিত পরিক্ষা চলাকালীণ ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের ১নং কক্ষে দায়িত্ব পালনে অবহেলা করায় ৫ শিক্ষককে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন- মো. বদিউজ্জামান, মো. রবিউল ইসলাম, মোসা. ফাইজুন্নেছা, রফিকুল ইসলাম ও মো. মহিউদ্দিন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন নাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থী বহনকারী ট্রলার ডুবে আহত ৪
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি ট্রলার ডুবে চার এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দেউলবাড়ি খালে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অতনু মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের নির্দেশে দেড় ঘন্টা পরে আহতদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে। জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা ছিল। উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই পরীক্ষায় অংশ গ্রহণ করতে মালিখালী ইউনিয়নের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি ট্রলার দেউলবাড়িবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ৮ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়িতে (সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র বাড়ি) ৮ দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মঙ্গলবার বাদ আসর মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে শুরু হয়েছে। মাহফিলের শুরুর প্রথম অধিবেশনে পবিত্র কোরআন শরীফের ১৫৯নং আয়াত থেকে ১৬০ আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন পীরে মোকাম্মেল আরিফ আলহাজ্ব মাওলানা মুফতি আমীন সাহেব (খুলনা)। দ্বিতীয় অধিবেশনে ১৬১নং আয়াত থেকে শুরু করে ১৬৪নং আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মালানা আব্দুল হাই নেছারী। মাহফিলে পর্যায়ক্রমে বয়ান করবেন, আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ বসন্তপুরী, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
“জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই শ্লোগানেকে সামনে রেখে পিরোজপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর সার্কেল আহমদ মাঈনুল হাসান, নির্বাহী ম্যাজিষ্টেট মো. ইয়াসিন খন্দকার, কারিগরি প্রশিক্ষণ কের্ন্দের অধ্যক্ষ মো. মাহমুদ হোসেন,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলায় অবহিতকরণ সভা
বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে ইউনাইটেড নেশনস ট্রাষ্ট ফান্ডের সহযোগিতায় এ অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। সভায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য শরিফা খানম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, সাংবাদিক বাবুল সরদার, বিষ্ণুবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পাটিকেলবাড়ি গ্রামে শ্রাবনী রিংকু (২২) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এসময় তার মা ও বাবা বাড়িতে ছিলেন না। রিংকু স্বরূপকাঠী শহীদ স্মৃতি বিএম কলেজের ¯œাতক শ্রেনীর ছাত্রী এবং পাটিকেলবাড়ি গ্রামের দিনমজুর আবু তালেবের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার বিষয় থানায় ইউডি মামলা রের্কড করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য টুকু ফকির জানান, সোমবার রিংকুর মা পাশের বাড়িতে ধান সিদ্ধ করতে যায়। রিংকু বাড়িতে একাই ছিলেন।বিস্তারিত পড়ুন
