প্রধান সূচি

ভান্ডারিয়ার ৮ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়িতে (সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র বাড়ি) ৮ দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মঙ্গলবার বাদ আসর মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে শুরু হয়েছে। মাহফিলের শুরুর প্রথম অধিবেশনে পবিত্র কোরআন শরীফের ১৫৯নং আয়াত থেকে ১৬০ আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন পীরে মোকাম্মেল আরিফ আলহাজ্ব মাওলানা মুফতি আমীন সাহেব (খুলনা)। দ্বিতীয় অধিবেশনে ১৬১নং আয়াত থেকে শুরু করে ১৬৪নং আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মালানা আব্দুল হাই নেছারী।

মাহফিলে পর্যায়ক্রমে বয়ান করবেন, আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ বসন্তপুরী, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসীন নবীপুরি, তরুন মোফাচ্ছের কোরআন মাওলানা মুছাবীন কাসেম, মাওলানা মোস্তাক আহম্মেদ, হাফেয মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুফতি আবুল কাসেম আশরাফী, মাওলানা মুফতি ইয়াকুব আলী কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন চিশতি, মাওলানা হাফেজ ক্বারী ইসমাইল হোসেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ দিনে দোয়া ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দেশ বরেণ্য বক্তা খতিবুল উম্মাহ আলহাজ্ব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা)। এতে সভাপতিত্ব করবেন বিশষ্টি শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial