স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পাটিকেলবাড়ি গ্রামে শ্রাবনী রিংকু (২২) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এসময় তার মা ও বাবা বাড়িতে ছিলেন না। রিংকু স্বরূপকাঠী শহীদ স্মৃতি বিএম কলেজের ¯œাতক শ্রেনীর ছাত্রী এবং পাটিকেলবাড়ি গ্রামের দিনমজুর আবু তালেবের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার বিষয় থানায় ইউডি মামলা রের্কড করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য টুকু ফকির জানান, সোমবার রিংকুর মা পাশের বাড়িতে ধান সিদ্ধ করতে যায়। রিংকু বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখেন। পরে ভিন্ন পন্থায় দরজা খুলে ঘরে ঢুকেই রিংকুর লাশ ঝুলতে দেখে ডাক চিৎকার দেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলায় অবহিতকরণ সভা »
