ভান্ডারিয়া এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে ৫ শিক্ষককে অব্যাহতি
পিরোজপুরের ভান্ডারিয়ায় চলমান এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষা কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় ৫ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত গণিত পরিক্ষা চলাকালীণ ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের ১নং কক্ষে দায়িত্ব পালনে অবহেলা করায় ৫ শিক্ষককে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন- মো. বদিউজ্জামান, মো. রবিউল ইসলাম, মোসা. ফাইজুন্নেছা, রফিকুল ইসলাম ও মো. মহিউদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ৫ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য রিপোর্ট দেয়া হবে।
