প্রধান সূচি

কাউখালীতে স্কুল ছাত্রীকে বিবাহ করার অপরাধে বরের ৬ মাসের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ করার অপরাধে বর পলাশ দেবনাথকে ৬ মাসের কারাদন্ড ও স্কুল ছাত্রী স্বর্ণা বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা বাল্যবিবাহ নিরোধ আইনে এ জেল জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের সুভাষ দেবনাথের ছেলে পলাশ দেবনাথ (২৬) এর সাথে পাশ^বর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার উড়িবুনিয়া গ্রামের মিন্টু লাল বেপারীর মেয়ে দৈহারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী স্বর্না বেপারীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার দু’জনে অভিভাবকদের না জানিয়ে সারেংকাঠী ইউনিয়নের করফা গ্রামের একটি মন্দিরে সিধুঁর পড়িয়ে বিয়ে করে পলাশ। এ খবর শুনে মেয়ের বাবা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বর ও কনেকে হাজির করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে প্রাপ্তবয়স্ক বরকে ৬ মাসের কারাদন্ড ও কনেকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial