পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে। মিছিলটি ল’ইয়াস প্লাজার সামনে এলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং পরে পুলিশের বাঁধায় মিছিল না করতে পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশে করে।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মাসুনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পাইকগাছায় উৎপাদিত কাঁকড়া ও কুঁচে রপ্তানি বন্ধ ॥ বিপাকে কয়েক হাজার মানুষ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জন্মদিন পালন »
