Sunday, February 9th, 2020
ঐতিহ্যকে রক্ষা করে আধুনিক নগরায়ণের উপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঐতিহ্যকে রক্ষা করে আধুনিক নগরায়ণের উপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের ‘সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল: চ্যালেঞ্জ ও ভালো উদাহরণ’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে গণপূর্ত মন্ত্রী এ বিষয়ে গুরুত্বারোপ করেন। সংযুক্ত আরব আমিরাতের অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আবদুল্লাহ এর সভাপতিত্বে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, মেক্সিকো, কলাম্বিয়া, মালয়েশিয়া, মরক্কো, মরিশাস, বেলারুশ, নরওয়ে, ঘানার সংশ্লিষ্ট মন্ত্রীগণ এবং ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ আলোচনায় অংশগ্রহণ করেন। গোলটেবিল বৈঠকে গণপূর্তবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঐতিহ্যবাহী ১১৪ বছরের পুরোনো স্কুলের সম্পত্তি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষের পুরানো ঐতিহ্যবাহী বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন কর্মসূচি ও পালিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভূমি দস্যু রবিউল আলম সরদার গংদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলুর রহমান গাজী, আজগর আলী, ফরিদ শেখ, আবু তালেব, আব্দুল হামিদ শেখ, মো. আনিসুর রহমান, মো. জাহিদ ইকবাল প্রমুখ। বক্তারা বলেন, ১৯০৬ সালে ব্রজলাল চক্রবর্তী নামের শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তখন বিদ্যালয়ে অনেক জমি ছিল। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন শ্রেনীর দখলবাজরা বিদ্যালয়ের অনেক সম্পত্তিবিস্তারিত পড়ুন
ফারুক সভাপতি ॥ রুবেল সম্পাদক
ফকিরহাট প্রেসক্লাবের কমিটি গঠন
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শেখ ফারুক হোসেনকে সভাপতি ও শেখ শিহাব উদ্দিন রুবেলকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে ৩ জন, তারা হলেন- মান্না দে, এম জাকির হোসেন, শেখ আজমল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে বাদশা আলম, শেখ মাসুম বিল্লাহ, শেখ মনিরুজ্জামান মনি। অর্থ বিষয়ক সম্পাদক এম এম সি মেহেদী, দপ্তর সম্পাদক সাগর মল্লিক, প্রচার সম্পাদক এইচ.এন. হাবিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমন কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
বিড়ম্বনা আর ভোগান্তিতে যানবাহন মালিক ও চালক
বাগেরহাটে বিআরটিএ’র সহকারি পরিচালক একাই তিনটি সার্কেলের দায়িত্বে
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাগেরহাট সার্কেলের সহকারি পরিচালক একাই তিনটি সার্কেলের (জেলার) দায়িত্ব পালন করছেন। নিজের মূল দায়িত্ব পালনের পাশাপাশি পিরোজপুর ও ঝালকাঠি জেলার দায়িত্বও পালন করছেন সহকারি পরিচালক প্রকৌশল মো. তানভীর আহমেদ। যার ফলে বাগেরহাট সার্কেলে সেবা প্রদানে ধীরগতি সৃষ্টি হয়েছে। বিড়ম্বনায় ও সীমাহীন ভোগান্তিতে পড়ছেন যানবাহন মালিক ও চালকরা। দীর্ঘদিন ধরে বাগেরহাটে বিআরটিএ‘র কোন অফিস ছিল না। বিআরটিএ খুলনা সার্কেল অফিসে সেবা নিতে যেতে হতো বাগেরহাটবাসীকে। ২০১৮ সালের জুলাইয়ে বাগেরহাটে বিআরটিএ সার্কেলের পূর্নাঙ্গ অফিস চালু হয়। এরমধ্যে নতুন সড়ক পরিবহন আইন পাশ হয়। আইনটির প্রয়োগ শুরু হওয়ার পরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জন্মদিন পালন
ভান্ডারিয়ায় রবিবার বর্ণাঢ্য অয়োজনে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা শাখার উদ্যোগে সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এসময় জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু করে। মিছিলটি ল’ইয়াস প্লাজার সামনে এলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং পরে পুলিশের বাঁধায় মিছিল না করতে পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশে করে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মাসুনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামবিস্তারিত পড়ুন
পাইকগাছায় উৎপাদিত কাঁকড়া ও কুঁচে রপ্তানি বন্ধ ॥ বিপাকে কয়েক হাজার মানুষ
চীনে করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কুঁচে ও কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছে পাইকগাছার কয়েক হাজার চাষী ও ব্যবসায়ী। এর ফলে পাইকগাছায় উৎপাদিত কাঁকড়া ও কুঁচে রপ্তানি বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তÍ হচ্ছে। কয়েক হাজার পরিবার কষ্টে জীবনযাপন করছে বলে জানিয়েছেন কাঁকড়া ব্যবসায়ীরা। করোনাভাইরাস আক্রমনের ফলে গত ২৫ জানুয়ালী থেকে চীনে রপ্তানী হচ্ছে না কাঁকড়া ও কুঁচে। ফলে কাঁকড়া ও কুঁচে আহরোন থেকে রপ্তানির সঙ্গে সম্পৃক্ত কয়েক মানুষ বিপাকে পড়েছেন। পাইকগাছার কুঁচে ও কাঁকড়া ব্যবসায়িরা ঢাকার রপ্তানিকারকদের কাছে কয়েক কোটি টাকা আটকে গেছে। একদিকে ব্যবসা বন্ধ, অপরদিকে স্থানীয় ক্ষুদ্রবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বাসের আঘাতে নিহত ১ ॥ গ্রেফতার ২
পিরোজপুরের নাজিরপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের বাসের আঘাতে মো. হানিফ খান (৫০) নামের একজন নিহত ও জয়দেব রায় (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরে উপজেলার পাতিলাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জয়দেব রায়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিসহ বাসের ড্রাইভার মো. মাছুদুল ইসলাম (৩০) ও হেলপার মো. রাহুল মোল্লা (১৫)কে আটক করেছে। আটক ড্রাইভার মাছুদুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম গ্রামের নয়াপাড়া এলাকার মো. নূর হোসেন প্রধানের ছেলে। হেলপারবিস্তারিত পড়ুন
