ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জন্মদিন পালন
ভান্ডারিয়ায় রবিবার বর্ণাঢ্য অয়োজনে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা শাখার উদ্যোগে সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূঁ কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এসময় জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা মো. ইউসুফ আলী আকন, মো. শাহজাহান তালুকদার, মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর কাউন্সিলর ও জেপি নেতা আব্দুল সালেক তালুকদার, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, জেপি নেতা মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, জাতীয় শ্রমিকপার্টি’র উপজেলা সভাপতি মো. শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদারসহ জেপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মারুফ হোসাইন।
এর পূর্বে সকালে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন উপলক্ষে কলেজ অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুুম মিয়া, কিরন চন্দ্র বসু, উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন লিটন পেশকার, ছাত্র সমাজ উপজেলা যুগ্ন আহবায়ক শিশির দত্ত, ছাত্রলীগ নেতা আল আমিন সরদার, পৌর ছাত্রলীগের আকিল আহম্মেদ সোহেল প্রমুখ।
