স্বরূপকাঠিতে পুলিশ জনতা সেতুবন্ধন ব্যাডমিন্টন
স্বরূপকাঠিতে পুলিশ জনতা সেতুবন্ধন ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বরূপকাঠি থানা দলের আমিনুল- মনির জুটি চ্যাম্পিয়ন হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ স্লোগানকে ধারণ করে পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির আয়োজনে শনিবার সন্ধ্যায় পুলিশ ফাড়ির মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতামুলক ওই ফাইনাল খেলায় স্বরূপকাঠি থানা দলের আমিনুল – মুনির জুটি ২-১ সেটে পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির বাদল – সুরজিত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আমিনুল শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
পরে প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রার্নাস আপ জুটির মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আবদৃল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার কাজি মো. শাহ নেওয়াজ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ – কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদসহ বিশিষ্টটজনেরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।
