বাগেরহাটে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে গবাদিপশু ও শীতবস্ত্র বিতরন
বাগেরহাটে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর মাঝে গাভীগরু ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের প্রত্যেক মাসের নিজেদের কষ্টার্জিত অর্থের নিদৃষ্ট কিছু অংশ মানব কল্যানে ব্যায় করেন তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে ব্যাংক এশিয়ার সহযোগীতায় গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে একটি করে গবাদি পশু ও একটি কম্বল বিতরন করা হয়।
ব্যাংক এশিয়া লিমিটেডের প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা বেগম, ব্যাংক এশিয়ার ফিন্যান্সিং কর্মকর্তা মোঃ আশিকুর রহমানসহ ব্যাংক এশিয়ার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য ব্যাংক এশিয়া যে মানবতার উদ্দোগ নিয়েছে তা সত্যিই একটি ব্যতিক্রমি একটা উদ্দোগ। মানবতার এ উদ্দোগ নেওয়ায় ব্যাংক এশিয়াকে ধন্যবাদ জানান। তিনি ব্যাংক এশিয়ার মত অন্যান্য প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য সহযোগীতা করার আহবান জানান।
