Wednesday, January 15th, 2020
কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন
পিরোজপুরের কাউখালী উপজেলার অগ্রসর পিছিয়ে পড়া ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন করা হয়েছে। বুধবার সকালে কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্থার অফিস চত্বরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন। সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানের আয়োজক প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু। পরে শিক্ষার্থীদের সুকনা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন। কাগজ ও কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
স্বরূপকাঠিতে পুলিশ জনতা সেতুবন্ধন ব্যাডমিন্টন
স্বরূপকাঠিতে পুলিশ জনতা সেতুবন্ধন ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বরূপকাঠি থানা দলের আমিনুল- মনির জুটি চ্যাম্পিয়ন হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ স্লোগানকে ধারণ করে পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির আয়োজনে শনিবার সন্ধ্যায় পুলিশ ফাড়ির মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতামুলক ওই ফাইনাল খেলায় স্বরূপকাঠি থানা দলের আমিনুল – মুনির জুটি ২-১ সেটে পাটিকেলবাড়ি পুলিশ ফাড়ির বাদল – সুরজিত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আমিনুল শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। পরে প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রার্নাস আপ জুটির মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুলবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে গবাদিপশু ও শীতবস্ত্র বিতরন
বাগেরহাটে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর মাঝে গাভীগরু ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের প্রত্যেক মাসের নিজেদের কষ্টার্জিত অর্থের নিদৃষ্ট কিছু অংশ মানব কল্যানে ব্যায় করেন তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে ব্যাংক এশিয়ার সহযোগীতায় গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে একটি করে গবাদি পশু ও একটি কম্বল বিতরন করা হয়। ব্যাংক এশিয়া লিমিটেডের প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রধান মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে নিয়ে যুবলীগ নেতার তান্ডব
ইন্দুরকানীতে একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে হেরে পরাজিত প্রার্থী যুবলীগ নেতা মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। জানা যায়, বুধবার সকালে উপজেলার উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরাজিত প্রার্থী সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান তার দলবল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্রেণি কক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। হামলার সময় অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা ভয়ে পালিয়ে যায়। এসময় হামলাকারীরা মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র, ম্যানেজিং কমিটির খাতাপত্র, ছাত্র-ছাত্রী ওবিস্তারিত পড়ুন
খুলনা ও বরিশাল বিভাগের অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিসিবি অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ৪টি দলকে নিয়ে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগীতা শুরু হয়। সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্ধোধন ঘোষনা করেন। উদ্ভোধনী খেলায় খুলনা জেলা দল ও ঝালকাঠি জেলা দল অংশ গ্রহন করেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, খুলনা জেলা দলের ম্যানেজারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার মানসা ইউনিয়নের বেসরকারি একটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে এ শিশুটির জন্ম হয়। জন্ম নেয়া শিশুটি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের হামিদ সরদার ও রেক্সনা বেগম দম্পত্তির। শিশুটির স্বজন ও স্থানীয় এলাকাবাসি জানান, হামিদ সরদারের স্ত্রী রেক্সনা বেগম এর প্রসব বেদনা উঠলে গত সোমবার তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে আজ দুপুরে অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুটির জন্ম নিলে মুহুর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পরে। পরে এলাকার শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য ভীড় জমাতে থাকে। বর্তমানে শিশুটি মৌভোগবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সপ্তদ্বীপা’র আয়োজন গুণীজন সম্মাননা প্রদানের উদ্যোগ
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব অমিয় কুমার ঘোষ, প্রধান আলোচক থাকবেন সেন্ট্রাল ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ঢাকা প্রফেসর ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি থাকবেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্যের বিভিন্ন বিষয় সহ সামাজিক কর্মকান্ডে বিশেষবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ভূবনেশ্বর খালের পুন:খনন কাজ শুরু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বুধবার সকালে পোনা নদীর শাখা ভূবনেশ্বর খাল পুন:খনন কাজ শুরু করা হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জাকারিয়া। দোয়া মোনাজাতে জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ভান্ডারিয়া সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, পুন:খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান জুলেয় কাজী, গৌরীপুর ইউপি সচিব শ্যামল কান্তি বড়াল, ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার, স্থানীয় সমাজসেবক মো.বিস্তারিত পড়ুন
