প্রধান সূচি

কাউখালীতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন

পিরোজপুরের কাউখালী উপজেলার অগ্রসর পিছিয়ে পড়া ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন করা হয়েছে।

বুধবার সকালে কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্থার অফিস চত্বরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেন।

সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানের আয়োজক প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু। পরে শিক্ষার্থীদের সুকনা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন। কাগজ ও কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial