ভান্ডারিয়ায় ভূবনেশ্বর খালের পুন:খনন কাজ শুরু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বুধবার সকালে পোনা নদীর শাখা ভূবনেশ্বর খাল পুন:খনন কাজ শুরু করা হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জাকারিয়া।
দোয়া মোনাজাতে জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ভান্ডারিয়া সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, পুন:খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান জুলেয় কাজী, গৌরীপুর ইউপি সচিব শ্যামল কান্তি বড়াল, ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার, স্থানীয় সমাজসেবক মো. মানিক হাওলাদার, যুবসংহতি নেতা মো. সুজন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ, পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন কাজের আওতায় ভূবনেশ্বর খালের মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে ভান্ডারিয়া-কাঠালীয়া সীমান্তবর্তী বিনাপানি বাজার পর্যন্ত সাড়ে ৯ হাজার মিটার দৈর্ঘ এবং ৩৩ মিটার প্রস্থ খাল পুন:খনন করা হবে। যার প্রাক্কলিত ব্যয় প্রায় ৯ কোটি টাকা।
