প্রধান সূচি

Wednesday, January 1st, 2020

 

তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) পিরোজপুরের কৃর্তি সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়াকে (পরিচিতি নম্বর ৪১৪২) সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তোফাজ্জল। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নতুন নিয়োগ পাওয়া তোফাজ্জল হোসেন মিয়া’র বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।


অনৈতিকতা, অসততা পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সৃজনশীলতা, মেধা, মননশীলতা থাকলে জীবনে অনেক বড় হওয়া যায়। শিক্ষা সবার অধিকার আর সরকারের দায়িত্ব হচ্ছে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা। শিক্ষার্জন করে বড় হতে হলে অনৈতিকতা, অসততা পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য। আজ বুধবার সকালে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি শিশুও যেন বইয়ের অভাবে শিক্ষা থেকে ঝরে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু করেছেন। এ কর্মসূচির অধীনে দেশে প্রাথমিকবিস্তারিত পড়ুন


শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তৈরি হতে হবে … মো. মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেছেন, ২০২০ সাল মুজিব বর্ষের স্পর্শে নন্দিত। এই বছরটি বাঙ্গালী জাতির কাছে একটি তাৎপর্যপূর্ন বছর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা নতুন বই নিয়ে নতুন উদ্যমে লেখা পড়া শুরু করবে। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা যে কথা দেন, আল্লাহর রহমতে তা বাস্তবায়ন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আগামি দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তৈরি হতে আহবান জানান। বুধবার উপজেলার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসার অধ্যক্ষবিস্তারিত পড়ুন


পিরোজপুর সদর থানায় নতুন পিকআপ ভ্যান হস্তান্তর

আইন শৃংখলা রক্ষায় পিরোজপুর সদর থানা পুলিশের কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানের চাবি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর কাছে হস্তান্তর করেন। এ সময় পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, মো. শাহ নেওয়াজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


ভান্ডারিয়ায় বই উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ

জেলার ভান্ডারিয়ায় বুধবার ২০২০ সালের নতুন বছরের নতুন সকালে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৮টি মাদ্রাসা ও ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের মাধ্যমে ৩ লাখ ৩৮ হাজার ৭৮টি বই বিতরণ করা হয়েছে। ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য এবং জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইসবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সনাকের উদ্যোগে তথ্য মেলা

“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা এবং তথ্য প্রত্যাশী ও তথ্য প্রদানকারীর মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে সহায়ক ভূমিক পালনের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ‘তথ্য মেলা-২০২০ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৩বিস্তারিত পড়ুন


চিতলমারীতে বেবীহোম স্কুলের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে যুগপোযোগী আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে বেবী হোম কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় চিতলমারী সদর বাজারের অদূরে রত্নপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সোহাগ মোল্লা, যুবলীগ নেতা জামাল মুন্সী, সমাজসেবক হরিদাস মজুমদার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য বাবু মুন্সী, বায়োজিত হোসেন পলাশ, সহকারি শিক্ষক স্বপন বিশ্বাস প্রমুখ। স্কুল উদ্বোধনবিস্তারিত পড়ুন


কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

জেলার কাউখালীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবে উপজলার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী মোছা. খালেদা খাতুন রেখা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কাউখালী উপজেলার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার  মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,বিস্তারিত পড়ুন


কাউখালীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কাজের উদ্বোধন

জেলার কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)র আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের ৪০ দিনের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন সুত্র জানায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৯৭৪ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৫টিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে

পিরোজপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে। আজ ১ জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একযোগে এই নতুন বই বিতরণ করা হবে। আজ বুধবার সকালে পিরোজপুরে সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং করিমুন্নেছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে বই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে জেলার সাতটি উপজেলায় ৯৯১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থীরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial