প্রধান সূচি

পিরোজপুরে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে

পিরোজপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ২ লাখ ৭৭ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে। আজ ১ জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একযোগে এই নতুন বই বিতরণ করা হবে।

আজ বুধবার সকালে পিরোজপুরে সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং করিমুন্নেছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে বই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে জেলার সাতটি উপজেলায় ৯৯১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৮৬ হাজার ৫০১ কপি বই বিতরণ করা হবে। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই পৌঁছে গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে জেলায় ২৭৬টি বিদ্যালয়ের ৮২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৯১ হাজার ৩৪২টি বই বিতরণ করা হবে। জেলার ৩২ হাজার ৬৭৯ জন মাদ্রাসার শিক্ষার্থী ৪ লাখ ৮৩ হাজার ৪০০ পাচ্ছে। এছাড়া এবতেদায়ী মাদ্রাসার ৩৬ হাজার ৬২৫ জন শিক্ষার্থী ২ লাখ ৬১ হাজার ৮৭০টি বই পাবে। তবে এসএসসি ভোকেশনাল শাখার ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থীর ৪৪ হাজার ৬৪৯টি বইয়ের চাহিদা থাকলেও তারা ১২ হাজার ৩৮৩টি বই পাচ্ছে। বাকি ৩২ হাজার ২৬৬টি বই বিতরণে কয়েকদিন সময় লাগবে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের গবেষণা কর্মকর্তা কাইউম আহমেদ জানান, এসএসসি ভোকেশনাল ছাড়া মাধ্যমিক স্তরে চাহিদা অনুযায়ী সব বই পাওয়া গেছে। বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial